টপ নিউজ

মেহেরপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

By মেহেরপুর নিউজ

May 15, 2021

 মেহেরপুর নিউজ :

মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে বজ্রপাতে হন্টার আলী (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত হন্টার আলী রায়পুর গ্রামের নিয়াম উদ্দীনের ছেলে। শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রায়পুর গ্রামের একটি মাঠের আমবাগানে নিহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,বিকেলে ঝড় ও বৃষ্টি হচ্ছিল। ঝড়-বৃষ্টি চলাকালীন সময়ে হন্টার আলী বাড়ির পাশের মাঠে একটি বাগানে আম কুড়াছিল। এসময় আকস্মিক একটি বজ্রপাতে তার শরীরে লাগলে, ঘটনাস্থলে নিহত হয় । এদিকে নিহত হান্টার আলীর মরদেহ বাড়িতে রয়েছে।