টপ নিউজ

মেহেরপুরে আম গাছে অগ্নিকাণ্ড

By মেহেরপুর নিউজ

May 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর তুল উন্নয়ন অফিসের একটি আম গাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । জানা গেছে তুলা উন্নয়ন অফিসের ভিতরে একটি আম গাছে মৌ-মাছি বাসা বাঁধে। দিনের কোন এক সময় কে বা কারা ওই চাক থেকে মধু সংগ্রহ করে। ওই সময় আমগাছের ডালে আগুন দেওয়া হয়েছিল। সেই আগুন থেকে রাতে হঠাৎ করে গাছটির ডালি আগুন লেগে যায়।

খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। মেহেরপুর তুলা উন্নয়ন কর্মকর্তা মুছা হক জানান আমি নামাজ রত অবস্থায় দমকল বাহিনীর গাড়ির শব্দ শুনি, পরে বাইরে এসে দেখি ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভাচ্ছেন।কে বা কারা ওই মৌচাকে আগুন লাগিয়েছিল তা তিনি দেখেননি বলে জানান।