বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আর্থিক অনুদানের চেক বিতরণ

By মেহেরপুর নিউজ

June 21, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৫০ জন ব্যক্তির মধ্যে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্থিক অনুদানের মোট ২৩ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ৫০ জনের মাঝে ২৩ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সময় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, মেহেরপুরের ক্যান্সার, কিডনী রোগ ও পোড়া রোগিদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আর্থিক অনুদান হিসাবে এসব চেক বিতরণ করা হয়েছে।