বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

September 08, 2016

মেহেরপুর নিউজ, ০৮ সেপ্টেম্বর: আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুল মান্নাফ কবীরের নেতৃত্বে মেহেরপুর পাবলিক লাইব্রেরীর সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে শেষ হয়।

র‌্যালীতে অন্যদের মধ্যে জেলা তথ্য কর্মকর্তা রোস্তম আলী, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন, এনজিও প্রতিনিধি জনপি বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।