মেহেরপুর নিউজ, ১৬ সেপ্টেম্বর: মেহেরপুর সরকারী মহিলা কলেজের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আর্ন্তজাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে মানসম্মত মাধ্যমিক শিক্ষার বাস্তবায়নের অন্তরায় ও উত্তোরণের উপায় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলাইমান হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ। বিশেষ অতিথি ছিলেন সরকারী মহিলা কলেজের উপধ্যক্ষ আসাফ উদ দোল্লা, মূল প্রবন্ধ মাঠ করেন সহযোগী অধ্যপক ড.আতিযার রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারী কলেজের সহযোগী অধ্যপক আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা জেসের আলী, অবসর প্রাপ্ত শিক্ষক ফয়েজ উদ্দিন, প্রধান শিক্ষক কাজী আনিছুজ্জামান, অজিৎ কুমার রায়, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন।