বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আর্সেনিক ও আয়রন মুক্ত গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 11, 2019

মেহেরপুর নিউজ: 

মেহেরপুর পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় জাইকার অর্থায়নে মেহেরপুর পৌরসভার পান্ডের ঘাট এলাকায় আর্সেনিক ও আয়রন মুক্ত গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন গভীর নলকূপ স্থাপনের উদ্বোধন করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়।

পৌর সচিব তৌফিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ সেখানে উপস্থিত ছিলেন। এগভীর নলকূপের কাজ শেষ হলে মেহেরপুর পৌরবাসীর পানির সমস্যা অনেকটাই মিটে যাবে বলে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জানান।