টপ নিউজ

মেহেরপুরে আলগা মনের ধাক্কায় এক ব্যক্তি আহত

By মেহেরপুর নিউজ

November 25, 2020

মেহেরপুর নিউজ:

আলগা মনের ধাক্কায় রহমান নামের এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রহমান গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের আঃ রাজ্জাকের ছেলে।

জানা গেছে সকালের দিকে আব্দুর রহমান গাড়াডোব রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি আলগামন তাকে ধাক্কা দেয়। এসময় রহমান মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।