মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ জুন: মেহেরপুর শহরের ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মরহুম সামসুজ্জোহার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্মরন সভা, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়। সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সম্পাদক আক্কাচ আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু, জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম, ভারপ্রাপ্ত সম্পাদক সাজ্জাদুল আলম, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রূপক।বক্তব্য রাখেন অ্যাড. খ ম হারুন ইমতিয়াজ বিন জুয়েল। পরে সেখানে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।