মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ফেব্রুয়ারী: যুদ্ধাপরাধীদেরর ফাঁসির দাবিতে এবং জামায়াতের ডাকা আগামীকাল সোমবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল প্রতিহত করার ঘোষনা দিয়ে আলোক প্রজ্বলন , বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রজন্ম মুজিবনগর। আজ রোববার সন্ধ্যার সময় মেহেরপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত ধারাবাহিক অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন স্লোগানে আলোক প্রজ্বলন করে প্রজন্ম মুজিবনগরের নেতৃবৃন্দরা।এর পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তব্য রাখেন এ্যাড.ইয়ারুল ইসলাম,সাজ্জাদুল আলম,নিশান সাবের প্রমুখ। সমাবেশ শেষে মেহেরপুর প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ শুরু করে মেহেরপুর বড়বাজার পদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।