বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আলোর ছায়া সংগঠনের শুভ সূচনা

By মেহেরপুর নিউজ

December 01, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে আলোর ছায়া সংগঠনের শুভ সূচনা অনুষ্ঠান করা হয়েছে। আলোর ছায়া নামের একটি সংগঠন যারা সমাজের বিভিন্ন ভালো কাজ করাবে অসহায় মানুষকে সহযোগিতা করবে, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ করবে এই অঙ্গীকার নিয়ে আলোর ছায়া সংগঠন পথ চলা শুরু করেছে।

শনিবার বিকেল চারটায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে আলোচনা ও কেক কেটে সংগঠনটির শুভসূচনা ঘোষণা করেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত কমিটির সভাপতি জিহাদ,সিনিয়র সহ-সভাপতি কণা, সহ-সভাপতি মিশুক, সাধারণ সম্পাদক সোহেল, সহ সাধারণ সম্পাদক নুর, সাংগঠনিক সম্পাদক পারভেজ সহ-সাংগঠনিক সম্পাদক আপন, প্রচার সম্পাদক কবিতা, কোষাধক্ষ্য শাফি, দপ্তর সম্পাদক ইমন, শিশু বিষয়ক সম্পাদক আবিদ ক্রিয়া সম্পাদক তামিম প্রমূখ উপস্থিত ছিলেন।