বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে “আলোর পথে আমরা” সংগঠনের তালের আঁটি পোতা কর্মসূচির উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 11, 2019

মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের “আলোর পথে আমরা” সংগঠনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় রাস্তার দু’পাশে তালের আঁটি পোতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে খোকসা গ্রামের মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলামের উপস্থিতিতে তালের আঁটি কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ইউপি সদস্য আল আমিন উদ্দীন, আলোর পথে আমরা সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, উপদেষ্টা শামসুজ্জামান মহিদুল, সিদ্দিকুর রহমান , আবু তাহের, আজিজুল ইসলাম,  মহিবুল ইসলাম, সহ-সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক শাকিল, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সদস্য আব্দুল মমিন সেলিম রেজা, আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।