বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আল হিকমাহ ইসলামী পাঠাগারের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

By Meherpur News

March 20, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরে আল হিকমাহ ইসলামী পাঠাগারের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের কাশবপাড়ায় অবস্থিত আল হিকমাহ ইসলামী পাঠাগার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। পাঠাগারের পরিচালক রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা আব্দুল লতিফ, সাইনা আক্তার রুপা, মোঃ শামসুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

এসময় এলাকার শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।