বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আল-হেরা আইডিয়াল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

By Meherpur News

April 04, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরে আল-হেরা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়।

মাদ্রাসার অধ্যক্ষ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আমঝুপি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুব উল-আলম, মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল হোসেন, সোহেল রানা ডলার ও উপাধ্যক্ষ মতিয়ার রহমানসহ অন্যান্যরা।

সমাবেশে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়।