বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আশরাফপুরে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত

By মেহেরপুর নিউজ

July 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ জুলাই: মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে এক সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহতরা মেহেরপুর ২৫০ শয্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।আহতরা হলো আশরাফুর গ্রামের ইলাহির ছেলে আবদুল, মহাসিনের ছেলে খালেক, মালেক , তার স্ত্রী কমেলা খাতুন এবং পিরোজপুর গ্রামের সিরাজের ছেলে মোনাজাত আলী।

জানা গেছে, আবদুলের সাথে মহাসিন আলীর মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার সকালে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।