খেলাধুলা

মেহেরপুরে আশরাফপুর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলায় দর্শনা একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

August 28, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগস্ট:

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যান ক্লাবের উদ্যোগে আশরাফপুর গোল্ডকাপ টুর্ণামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গার দর্শনা একাদশ জয়লাভ করে।

দর্শনা একাদশ ৩-১ গোলে মেহেরপুরের করমদী একাদশকে পরাজিত করে। বিজয়ীদলের পক্ষে সাগর ও শাওন একটি করে এবং অপরটি আত্মঘাতির মাধ্যমে গোল হয়। করমদীর পক্ষে সুমন একটি গোল পরিষদ করেন। এর আগে আজ বুধবার আমদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আনারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।

পরে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে পরিচিতি হন। এসময় টুর্ণামেন্ট কমিটির আহবায়ক রুহুল আমিন, প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার মোট ১৬ টি দল অংশ গ্রহণ করছে।