মেহেরপুর নিউজ, ১৭ সেপ্টেম্বর: মেহেরপুর জেনালের হাসপাতাল থেকে ফেরার পথে আশরাফপুর মাঠের মধ্যে একটি ১৫০ সি সি পালসার মোটর সাইকেল ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
শনিবার রাতে এ ছিনতাই’র ঘটনা ঘটে। মোটর সাইকেলের মালিক সদর উপজেলার আশরাফপুর গ্রামের মহাসীন আলীর ছেলে ইলিয়াস হোসেন।
তিনি জানান, ঘটনার সময় মেহেরপুর জেনালের হাসপাতাল থেকে রুগি দেখে নিজ গ্রাম আশরাফপুর ফেরার সময় পথের মধ্যে একদল ছিনতাইকারী তার গাড়ি থামান। এসময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সঙ্গে থাকা পালসার মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে চলে যান।