মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ ডিসেম্বর: মেহেরপুরে দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের স্বাস্থ্য সচেতন করার লক্ষে আশা এনজিওর উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর শহরের ঘোষপাড়ায় আশা এনজিওর মেহেরপুর সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আহসান হাবিব এর সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রধান খ ম আলাউদ্দিন আলী। আলোচনা করেন, শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন, সহকারী শাখা ব্যবস্থাপক মিনহাজউদ্দিন প্রমুখ। বৈঠকে আশার সদস্যদের সচেতন করার লক্ষে খাবার তৈরীর জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখা,খাবার ঢেকে রাখা ও স্বাস্থ্য সম্মত ল্যটিন ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখা আশা মেহেরপুর জেলার ১৯ টি শাখার মাধ্যমে ৬ হাজার ৪শ সদস্যদের মধ্যে এ জনসচেতনতা মূলক উঠান বৈঠক পরিচালনা করছে।