বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আসছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি

By Meherpur News

April 10, 2026

মেহেরপুর নিউজঃ আগামীকাল শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এমপি সংক্ষিপ্ত সফরে মেহেরপুরে আসছেন।

সফরসূচি অনুযায়ী, তিনি দুপুর ২টায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে বলিয়ারপুরে একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর বিকাল ৪টায় মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি মেহেরপুর সার্কিট হাউজে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বিএনপি সরকার গঠন করার পর পানিসম্পদ মন্ত্রী হিসেবে শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রথমবারের মতো মেহেরপুর সফরে আসছেন।