বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে আসন্ন এস এস সি, ভোকেশনাল, দাখিল পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 12, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিতব্য এসএসসি, দাখিল ও ভোকেশনাল, পরীক্ষা সুষ্ঠু ভাবে পরিচালনার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ভাবে এসএসসি, ভোকেশনাল,দাখিল পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজামান প্রমুখ।

সভায় আগামী ১৫ সেপ্টেম্বর আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা নকল মুক্ত ভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃক্সখলা বজায় রেখে দায়িত্বপ্রাপ্ত সকল শিক্ষকদের নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। কোন অবস্থাতেই পরীক্ষা কেন্দ্রে শৈথিল্য ও দায়িত্ব অবহেলা এবং নকলের অভিযোগ পাওয়া গেলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  শিক্ষকদের শিক্ষক সুলভ মনোভাব নিয়ে পরীক্ষার দায়িত্ব পালন করার বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।  মেহেরপুর জেলায় এ বছর ১৮ টি কেন্দ্রে ৯ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।