মেহেরপুর নিউজ, ০৪ জুলাই: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে যুব ও ক্রিড়া মন্ত্রণালয় এর বঙ্গবন্ধু ক্রীড়া সেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রাপ্ত আহত ও অসমর্থ ক্রিয়া বিদ ও সাংগঠনের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে জন প্রশাসন প্রতিমুন্ত্রী ফরহাদ হোসেন উপস্থিত থেকে ১৫ ত্রীড়া বিদ ও সংগঠনের মাঝে ১৫ হাজার টাকার করে চেক প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক মো: আতাউল গনি ,পুলিশ সুপার মোহম্মদ মোস্তাফিজুর রহমান ,জেলা ক্রিড়া সস্থার সদস্য সচিব কে এম ,আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।