বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইউএনও মঈনুল হাসানের বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

October 03, 2017

মেহেরপুর নিউজ, ০৩ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি লাভ করায় মেহেরপুর থেকে বিদায় নেওয়ার কারণে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলা ভুমি অফিসের উদ্যোগে তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভুমি) সামিউল হকের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী কর্মকর্তা মঈনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। বক্তব্য রাখেন সহকারী ভুমি কর্মকর্তা ওহিদুল ইসলাম, আমিরুল ইসলাম রানা। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।