বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ আউটলেটের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

March 14, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আউটলেটের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের কোর্ট সড়কে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আউটলেটের উদ্বোধন করা হয়।

মেহেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি‘র সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আউটলেটের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মেহেরপুর ব্রাঞ্চ সেকেন্ড ম্যানেজার আবুল কালাম আজাদ, ব্রাঞ্চ ম্যানেজার হাসমত আলী, মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, প্রিন্স প্রমুখ। এর আগে ফিতা কেটে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের আউটলেটের উদ্বোধন করা হয়।