বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 28, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি ও সাম্প্রতিক ভয়াবহ বন্যা সহ দুর্যোগ প্রতিরোধে কমিটির কার্যকর ভূমিকা ও দায়দায়িত্ব পালনে সক্রিয় হবার অঙ্গীকার নিয়ে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুরের দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর উপ পরিচালক নীলা হাপিয়া,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন সহ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় দেশের বন্যা কবলিত মানুষের সহায়তায় মেহেরপুর সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলা পরিষদ এবং সকল ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতন,প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।