বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে কর্মশালা

By মেহেরপুর নিউজ

November 29, 2015

মেহেরপুর নিউজ,২৯ নভেম্বর: ইউনিয়ন পরিষদের সম্পদ তহবিল ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে ইউএনও এবং ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব আবুল কাসেম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, সহকারী কমিশনার ভূমি শাহীনুজ্জামান। বক্তব্য রাখেন আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পিরোজুপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল,বাগোয়ান ইউপি চেয়ারম্যান আযুব হোসেন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, সহকারী কমিশনার মোহাম্মদ নুর এ আলম, শুভ্রা দাস, দেলোয়ার হোসেন প্রমুখ।