বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইউসিসিডি বিষয়ক কর্মশালা সমাপ্ত

By মেহেরপুর নিউজ

April 03, 2019

মেহেরপুর নিউজ, ৩ এপ্রিল : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় প্রারম্ভিক মেধা বিকাশ দক্ষতা বৃদ্ধি কর্মসুচীর আওতায় ইনষ্টিটিউট অব চাইল্ড এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট এর সহযোগিতায় মেহেরপুর সিডিপি মিলনায়তনে ৩ দিন ব্যাপী ইউসিসিডি বিষয়ক ফাউন্ডেশন কর্মশালা শেষে সনদ পএ বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে সদর উপজেলা নিরবাহি অফিসার মো: মাসুদুল আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালা অংশ গ্রহন কারিদের মধ্যে সনদ পএ বিতরন করেন। ইসিসিডির নির্বাহী পরিচালক মাহামুদা আক্তারের সভাপত্বিতে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষক শাহানাজ পারভীন ডেইজী, মেহেদী হাসান,রফিকুল আলম,তাজুল ইসলাম,জাহাঙ্গীর হোসেন,আনসার উদ্দীন বেলালী প্রমুখ।