বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইকবাল হোসেন বুলবুলের জানাজা ও দাফন সম্পন্ন

By Meherpur News

March 14, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জন প্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বড় ভাই ইকবাল হোসেন বুলবুলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার রাতের দিকে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার প্রাক্কালে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, সাবেক পৌর মেয়র মুতাচ্ছিম বিল্লাহ মতু, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল হাসান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল এবং নিহতের বড় ভাই শহীদ সাদেক হোসেন বাবুল।

এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইকবাল হোসেন বুলবুল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।