বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইজিবাইক ও অটোরিকশা চালকদের খাদ্য সহায়তা প্রদান

By মেহেরপুর নিউজ

June 18, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের ইজিবাইক ও অটোরিকশা চালকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলের দিকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিংকন বিশ্বাস,(অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি) আশরাফুজ্জামান ভূঁইয়া, মেমেহেরপুর জেলা ইজিবাইক ও অটোরিকশা চালক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এ পর্যায়ে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার ৩শ ইজিবাইক ও অটোরিকশা চালকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।