বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইজিবাইক ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে চালক আহত

By মেহেরপুর নিউজ

May 29, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক এবং পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন(৫৫) নামের এক ইজি বাইক চালক মারাত্মক আহত হয়েছেন। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ফারুক হোসেন মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার কামাল হোসেনের ছেলে। জানা গেছে ঘটনার সময় ফারুক হোসেন অটোরিকশা নিয়ে বাসস্ট্যান্ড থেকে কলেজ মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ইজি বাইক চালক ফারুক হোসেন মারাত্মক আহত হন। এবং তার ইজিবাইকটি ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।