বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইজিবাইক চালকদের বিক্ষোভ সমাবেশ

By মেহেরপুর নিউজ

August 20, 2015

মেহেরপুর নিউজ, ২০ আগষ্ট: মেহেরপুরে ইজিবাইক চালকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে জেলা ইজিবাইক মালিক ও চালক সমিতি। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর ওয়াপদা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইজিবাইক মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন। বক্তব্য তিনি অবিলম্বে ইজিবাইক চালকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহা্র করার আহবান জানান ।