বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইজিবাইক চালকদের আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

November 29, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর থেকে আটকবর সড়কে ইজিবাইক চলাচলে বাধা না থাকার ঘোষণা দেওয়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা অটো ইজিবাইক চালক সমিতি।

শুক্রবার বিকালের দিকে আনন্দ মিছিল বের করা হয়। শহরের কাথুলী সড়ক থেকে শুরু করে বাদ্দের তালে তালে মিছিলটি প্রধান সড়ক হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বাসভবনে এসে শেষ হয়।

পরে জেলা অটো ইজি বাইক চালক সমিতির পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা অটো ইজিবাইক চালক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মফলেউর রহমান মিন্টু প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের হাতে ফুলের তোড়া তুলে দেন।

এসময়ের সহ-সভাপতি পিন্টু, রাশেদুল ইসলাম,যুগ্ম সম্পাদক রাজু, সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, কোষাধক্ষ্য আল মামুন, লাইভ সম্পদক রানা, শ্রমিক কল্যাণ সম্পাদক খোরশেদ আলম প্রমূখ উপস্থিত ছিলেন।