মেহেরপুর নিউজ, ২১ মার্চ: ইজিবাইকে যাত্রী বহন করার অপরাধে একটি ইজিবাইক ভাংচুর করেছে কথিত লাঠিয়াল বাহিনী।
সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গাংনী উপজেলার আযান গ্রামের ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক জানান, সকালের দিকে যাত্রী নিয়ে মেহেরপুরে আসার পথে গোপালপুর নামক স্থানে লাঠিয়াল বাহিনীর কয়েকজন সদস্য গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে আমাকে মারধোর করে এবং ইজিবাইক ভাংচুর করে। এদিকে এ ঘটনার পর এলাবাসী প্রতিরোধ করতে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।