বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইজি বাইকের ব্যাটারি চুরি

By মেহেরপুর নিউজ

November 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় রাতে বাড়ির সামনে থেকে ইজি বাইকের ব্যাটারি চুরি । শনিবার ভোরের দিকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে।

জানা গেছে মেহেরপুর শহরের মল্লিকপাড়া মখদুম আলীর ছেলে খালিদ হোসেন প্রতিদিনের ন্যায় রাতে তার বাড়ির সামনে ইজিবাইক রেখে দেয়। ভোরের দিকে কে বা কারা ইজিবাইক থেকে ব্যাটারী চুরি করে নিয়ে যায়।