মেহেরপুর নিউজ, ২৪ আগষ্ট: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশ দূষণরোধের লক্ষে জেলার ইটভাটা মালিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক হাবিবুল হক খান।
বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও ইটভাটা মালিক সমিতির সভাপতি গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) রশিদুল মান্নাফ কবীর প্রমুখ।
এসময় এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার পাঠান সাইদুুর রহমানসহ জেলা ইটভাটা মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।