মেহেরপুর নিউজ:
প্রয়াত ভানু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কৌতুক “আমার চোখের সামনে চুরি হয়ে গেল অথচ চোরকে ধরতে পারলাম না”। এমনই এক চুরির ঘটনা ঘটেছে মেহেরপুর শহরের হোটেল পাড়ার ইটালি প্রবাসী সার্থক আলীর বাড়িতে।
বুধবার দুপুরে প্রকাশে দিবালোকে চোর মোটরসাইকেল যোগে এসে সকলের সামনেই পানির পাম্প খুলে নিয়ে চলে গেল, অথচ চলে যাওয়ার পরে বুঝতে পারল বিষয়টি চুরির ঘটনা।
জানা গেছে দুপুরের দিকে ইটালি প্রবাসী স্বার্থক আলীর নির্মানাধীন বাড়িতে শ্রমিকরা কাজ করছেন। ঠিক এই সময় হেলমেট ও পাঞ্জাবি পরা ২ যুবক মোটরসাইকেল জোগে এসে বাড়ির সামনে মোটরসাইকেল রেখে সকলের সামনেই পানির পাম্প খুলে দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যাই। অভিনব কায়দায় চোর মটার চুরি করে নিয়ে চলে যাওয়ার পরে বিষয়টি সকলে বুঝতে পারে যে সকলের সামনে চুরি হয়ে গেল অথচ চোরকে ধরতেই পারল না।