শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

February 11, 2015

মেহেরপুর নিউজ,১১ ফেব্রুয়ারি: ইনষ্টিটিউট অব মেডিকেল টেকনোলজী মেহেরপুরের ২০১১-১২ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। বুধবার বিকালে ইনষ্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ইনষ্টিটিউটের চেয়ারম্যান আল আমিন ইসলাম বকুলের সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল বাশার, ডা. তাপস কুমার সরকার, ডা. শর্মিলা পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ ইকবাল হোসেন, শিক্ষক রফিকুল ইসলাম, রেজা আহমেদ, ফেরদৌস আলম, আফরোজা খাতুন প্রমুখ। পরে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।