বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইনোভেশন শোকেসিং প্রস্তুতি পরিদর্শন

By মেহেরপুর নিউজ

January 22, 2020

আগামী ২৫ জানুয়ারি মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে দুই দিনব্যাপী ইনোভেশন শোকেসিং অনুষ্ঠিত হবে। মেহেরপুর সহ খুলনা বিভাগের ১০ টি জেলা দুইদিনব্যাপী ইনোভেশন শোকেসিং অংশগ্রহণ করবে।

বর্তমান সরকারের একটি উন্নত, জনমুখী প্রযুক্তি নির্ভর ও টেকসই প্রশাসন জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি নাগরিক সেবা দ্রুত ও সহজী করনের পন্থা উদ্ভাবন ও চর্চার লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বিভাগীয় প্রশাসন খুলনার ‌ ব্যবস্থাপনায় শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ সমূহ নিয়ে ইনোভেশন শোকেসিং এর আয়োজন করা হবে।

২৫ জানুয়ারি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন। ইনোভেশন শোকেসিং এর লক্ষ্যে জেলা প্রশাসক মোঃ আতাউল গনি স্থান পরিদর্শন করেছেন।

বুধবার বিকেলে তিনি স্থান পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ তৌফিকুর রহমান, মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ওসমান গণি, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, সহকারী কমিশনার( ভূমি) মাইনউদ্দিন, রকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।