মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ জুন: মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে ধর্ম মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ইউএনএফপিজি’র অর্থায়নে মঙ্গলবার ইফার কার্যালয় মিলনায়তনে মানব সম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করণ প্রকল্পের পরামর্শ সভার আয়োজন করা হয়। ইফা’র উপপরিচালক আবু হোরায়রার সভাপতিত্বে পরামর্শ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মোঃ সিদ্দিকুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগর উপপরিচালক ডা. এম এ বাশার, এ কে এম শাহীন কবির প্রমুখ।