বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

February 22, 2023

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেহেরপুর জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোটের উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, সম্পাদক রিক্তা বানু।মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ আহসান হাবীব, মোছা: নুরুন্নাহার বেগম, মোঃ শাহ জামান, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা মোঃ রুহুল আমিন, হাফেজ মাওলানা আবু ইব্রাহিম, মোঃ মনোয়ার হোসেন, জীবন নাহার, মাহমুদুল হাসান, হাবিবুর রহমান।