বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইমামদের রিফ্রেসার্স কোর্স শেষে সনদপত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

October 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে বিভিন্ন মসজিদের ইমামদের ৫ দিনব্যাপী ৪০৫ তম রিফ্রেসার্স কোর্স শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কেএম শাহিন কবিরের সভাপতিত্বে সমাপনী দিনে বক্তব্য রাখেন মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মোখলেছুর রহমান, মাওলানা ওয়াজেদ আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার প্রমুখ।

সমাপনী দিনে রোগ প্রতিরোধ, রোগ প্রতিকার, উচ্চরক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধ ব্যবস্থাপনা। দ্বীন ইসলাম শিক্ষার গুরুত্ব, ফজিলত ও প্রয়োজনীয়তা এবং জিকিরের ফজিলত। সমন্বিত কৃষি খামার ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।