মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৭ ফেব্রুয়ারি: মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের আওয়ামীলীগ মেনানিত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুলে মত বিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপরে মেহেরপুর ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মিয়াজান আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুর রব বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সামিউন বাশিরা পলি, ইউনিয়নের সাধারন সম্পাদক খাকসার হোসেন প্রমুখ। পরে শহরের বিভিন্ন স্থানে আলহাজ্ব গোলাম রসুল গনসংযোগ করেন।এ সময় অন্যান্যদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম উপস্থিত ছিলেন।