বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইমারত নির্মান ইউনিয়নের মরহুম শ্রমিকদের ভাতা প্রদান

By মেহেরপুর নিউজ

September 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে  ইউনিয়নের মরহুম সদস্যদের পরিবারের মধ্যে মৃত ভাতা প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইমারত শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে অনষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে মেহেরপুর শহর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে মরহুম সদস্য তব্বত আলী, সামেদুল ইসলাম ও আব্দুল গনির পরিবারের মধ্যে ২১ হাজার টাকা প্রদান করেন।

ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ভাতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি কাউসার আলী,সম্পাদক খাকসার আলী,সহসম্পাদক নজরুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক পিয়ার আলী,কোষাধাক্ষ আব্দুস সালাম,প্রচার সম্পাদক মেগা শেখ,দপ্তর সম্পাদক দিন মোহাম্মদ,শ্রম কল্যান সম্পাদক চাদু শেখ,সাংস্কৃতিব কল্যান সম্পাদক মোতালেব শেখ,সদস্য মোমিন শেখ,মামুন শেখ,মিলন শেখ,মোস্তাকিন প্রমুখ।