মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ আগষ্ট: মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মরহুম শ্রমিক সদস্যর পরিবারের মাঝে মৃত্যু দাবি অনুদান প্রদান করা হয়েছে। শনিবার রাতে মেহেরপুর জেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ইউনিয়নের সভাপতি সামসুল ইসলাম আবুল ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন। এ সময় সাধারন সম্পাদক খাকসার আলী,সাইদ হোসেন সহ ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।