রাজনীতি

মেহেরপুরে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের ভোট সম্পন্ন।। শহিদুল সভাপতি ও খাকছার আলী সাধারন সম্পাদক নির্বাচিত

By মেহেরপুর নিউজ

May 11, 2012

মেহেরপুর নউজ ২৪ ডট কম,১২ মে: মেহেরপুরে ইমারত নির্মন শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক  নির্বাচন সম্পন্ন হয়েছে। অনেক জল্পনা-কল্পনা শেষে ভোটাররা তাদের কাংখিত প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

শুক্রবার সকাল থেকেই নির্বাচন এলাকায় প্রার্থীদের মনে কিছুটা দুশ্চিন্তার ছাপ থাকলেও ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ। সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিল ১০২২ জন। এর মধ্যে ভোট পোল হয়েছে ৮৮৪। ভোট পোলের হার শতকরা

৮৬.৪৯ ভাগ। এই ভোটের বিপরিতে ১৪টি পদের জন্য মোট ৩৩ জন প্রার্থী ভোট যুদ্ধ করেছে।

এই ভোট যুদ্ধে সভাপতি পদে মোঃ শহিদুল ইসলাম হারিকেন প্রতীকে ৩০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি আব্দুল করিম মোমবাতি প্রতীকে ভোট পেয়েছেন ২৭২ এবং সাধারন সম্পাদক পদে খাকছার আলী ছাতা প্রতীকে ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি নওশাদ আলী দোয়াত কলম প্রতীকে ভোট পেয়েছেন ২১২।

অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে কাউছার আলী হরিণ প্রতীক নিয়ে ৩১০ ভোট পেয়ে নির্বাচি হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি নূরুল ইসলাম গাভী প্রতীকে ভোট পেয়েছেন ২৩৪, যুগ্ম সাধারন সম্পাদক পদে নজরুল ইসলাম ফ্যান প্রতীক নিয়ে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি নজরুল ইসলাম ঘড়ি প্রতীক নিয়ে ২৫০ ভোট পেয়েছেন ,সাংগঠনিক সম্পাদকের পদে পিয়ার আলী বাস প্রতীক নিয়ে ৩৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি আব্দুর রাজ্জাক চেয়ার প্রতীক নিয়ে ১৯০ ভোট পেয়েছেন,  কোষাধ্যক্ষ পদে সালাম হোসেন টেলিভিশন প্রতীক নিয়ে ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আব্দুল আজিজ ফুটবল প্রতীক নিয়ে ২২৪ ভোট পেয়েছেন, প্রচার সম্পাদক পদে মেঘা শেখ বাইসাইকেল প্রতীক নিয়ে ৩৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি লাবলু মাইক প্রতীক নিয়ে ৩০৫ ভোট পেয়েছেন, দপ্তর সম্পাদক পদে দ্বীন মহাম্মদ করাত প্রতীক নিয়ে ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি মোফাজ্জেল হক হাতুড়ি প্রতীক নিয়ে ২০৭ ভোট পেয়েছেন, শ্রমকল্যাণ সম্পাদক চাঁদু শেখ ট্রাক প্রতীক নিয়ে ৩৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি ইসমাইল হোসেন গোলাপ ফুল প্রতীক নিয়ে ২২১ ভোট পেয়েনে, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোতালেব শেখ মাছ প্রতীক নিয়ে ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি আলী কদর মোরগ প্রতীক নিয়ে ২২৫ ভোট পেয়েছেন।

কার্যকরী  সদস্য পদে মোমিন শেখ তারা প্রতীক নিয়ে ৪০৩ ভোট, মাবুদ শেখ মই প্রতীক নিয়ে ৩৪৩ ভোট, মিলন শেখ তরোবারী প্রতীক নিয়ে ৩১১ ভোট ও নাফিজ কলস প্রতীক নিয়ে ২৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোটের নির্বাচন কমিশনারের দায়ীত্ব পালন করেন এ্যাডঃ ইয়ারুল ইসলাম ও সহকারী কমিশনারের দায়ীত্ব পালন করেন এ্যাডঃ মারুফ আহমেদ বিজন।