বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

By মেহেরপুর নিউজ

March 04, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে কেক কেটে মেহেরপুর ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমীর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির পরিচালক সাইদ হোসেন জিকো কেক কাটেন। এসময় ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির সভাপতি ও সাংবাদিক রেজা-আ- নুর বাসার তাপস, আব্দুল বাসেত অভিক সহ ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমির খেলোয়াড় ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।