বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইয়াবাসহ এক ব্যক্তি আটক

By মেহেরপুর নিউজ

December 18, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ তাহের শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বোস পাড়া এলাকায় এ অভিযান চালিয়ে তাহের শেখকে আটক করা হয়। তাহের শেখ মেহেরপুর শহরে পুরাতন পোস্ট অফিস পাড়ার সুরত শেখের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার এর নেতৃত্বে বোসপাড়ায় অভিযান চালায়, এ সময় তাহের শেখকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।