বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

May 19, 2021

মেহেরপুর নিউজ:

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেছে মেহেরপুরের সর্বস্তরের ছাত্ররা। মঙ্গলবার সকালের দিকে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

নাসিম রানা বাঁধন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সকালে মেহেরপুর প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে মেহেরপুর হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এর আগে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধনে সর্বস্তরের ছাত্ররা অংশগ্রহণ করেন। মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মনির হাসান, জাহিদ হাসান, এসএম প্লাবন।