মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।