বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইসলামীক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

January 27, 2016

মেহেরপুর নিউজ,২৭ জানুয়ারী: মেহেরপুরে জেলা ইসলামীক ফাউন্ডেশনের উদ্যেগে জেলা পর্যায়ে জাতীয় শিশু- কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। বুধবার দুপুরে জেলা ইসলামীক ফাউন্ডেশন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) খাইরুল হাসান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক আনিছুজ্জান শিকদারের সবাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যৌ সহকারী পরিচালক এ কে এম শাহীন কবির, দারুল উলুম আহমদিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ আনছার উদ্দিন বেলালী সেখানে উপস্থিত ছিলেন।