মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ নভেম্বর: নির্দলীয় সরকারের দাবিতে মেহেরপুর শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার নেতৃবৃন্দরা। আজ শনিবার বিকাল ৪ টার দিকে মেহেরপুর শহরের ভুমি অফিস মোড় থেকে জেলা শাখার সভাপতি আবুল কালাম কাসেমীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে অন্যান্যদের মধ্যে আব্দুল হান্নান,খাদেমুল ইসলামসহ অর্ধশত নেতা কর্মী অংশ গ্রহন করেন।