বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগে শরবত বিতরণ

By মেহেরপুর নিউজ

May 05, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। রবিবার বিকালের দিকে মেহেরপুর শহরের ভুমি অফিস মোড় এলাকায় পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়।

বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম উপস্থিত থেকে শরবত বিতরণের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখার সহ-সভাপতি খাদিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকের তারিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আবীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।